রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

আবু আল সাইয়িদ এর বিরুদ্ধে পাওনা টাকা ফেরত না দেওয়া সহ নানা অভিযোগ

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাওনা টাকা পরিশোধ না করায় ঔষধ বিক্রয় প্রতিনিধি ও কর্থিত সাংবাদিক আবু আল সাইয়িদ এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ব্যবসায়ী ও সাঁথিয়া উপজেলা আওয়ামী যুবলীগ নেতা নাইম আহমেদ। ২৪ জুলাই ২০২৩ তারিখে পাঠানো নোটিশে ৮,৫৩,৫০০ টাকা পাওনা উল্লেখ করে ৩০ কার্যদিবসের মধ্যে ফেরত না দিলে মামলা দায়ের করার কথা উল্লেখ করলেও তিনি তা পরিশোধ করেন নি বলে জানান ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ী।মোবাইল ব্যবসায়ী নাইম আহমেদ বলেন, আমি দীর্ঘদিন মোবাইল ব্যবসা করি। আবু আল সাইয়িদ ব্যবসার কথা বলে আমার নিকট থেকে ১০,৫৩,৫০০ টাকার মোবাইল নিয়ে ২,০০,০০০ টাকা প্রদান করে। বাকি টাকা ৬ মাসের মধ্যে দেওয়ার কথা থাকলেও সে টাকা না দিয়ে হুমকি- ধামকি দিয়ে আসছে। তিনি বলেন,এই আবু আল সাইয়িদ সংস্কারপন্থী অধ্যাপক আবু সাইয়্যিদ এর অনুসারী ছিল। সেই সময় এই এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখনো সে সেই প্রভাব খাটিয়ে মানুষের টাকা আত্মসাৎ, ভয়-ভীতি প্রদর্শন ও এলাকায় অরাজকতা সৃষ্টি করে চলেছেন।রঘুরামপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক আওয়াল পিয়াস ( বর্তমানে প্রবাসী) বলেন, আবু আল সাইয়িদ টি-১২ ক্যানেলের সভাপতি হয়ে নিজের প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছে। এছাড়াও তার নামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বনগ্রাম শাখায় অর্থ কেলেঙ্কারির মামলা ( যার নং-১২৬/২০২২) রয়েছে। সাংবাদিক আওয়াল পিয়াস বলেন, আবু আল সাইয়িদ এর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির প্রমান রয়েছে, ইতিপূর্বে নারী কেলেঙ্কারি ধরা পড়ায় লোকজন তাকে জোরপূর্বক দ্বিতীয় বিয়ে দেয় ( সে সময় পত্র- পত্রিকায় সংবাদ প্রকাশ হয়)। সাংবাদিক আওয়াল পিয়াস আরও বলেন, আমরা ক্ষেতুপাড়া ইউনিয়নবাসী এই সাংবাদিক আবু আল সাইয়িদ এর অত্যাচার থেকে নিস্কৃতি চাই।এ বিষয়ে সাংবাদিক আবু আল সাইয়িদ বলেন,আমার সাথে নাইমের কোন দেনা- পাওনা নেই। আমাকে হয়রানি করতে মিথ্যা নোটিশ পাঠিয়েছে, আমি নোটিশের জবাব দিয়েছি।আর আমার সম্পর্কে আনীত অভিযোগ সবই মিথ্যা বরং নাইম ও আওয়াল পিয়াসের নামে আমার কাছে এত তথ্য – প্রমান আছে যেগুলো বললে ওরা মুখ দেখাতে পারবে না। মূলত আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা রটানো হচ্ছে। আমি এদের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com