বুধবার, ০৩ Jun ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ঈদের দিনে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো কে কেন্দ্র করে ১জন খুন আটক -৪

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু ,মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ভ্যানে করে উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজানোকে কেন্দ্র করে ইরফান আলী (৫৮) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তার পিতার নাম মৃত চান মিয়া।
এ ঘটনায় রেহানা (৪৫), লিটন (২৫), রিপন (২০), হৃদয় মিয়া (১৬), আশরাফুল (২০), আম্বিয়া (৫৫), ফয়সল (২০) ও আম্বিয়া (৪৫) সহ আরও অন্তত ৪/৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার (২২ এপ্রিল) ঈদের নামাজের পর একই গ্রামের সেলিম খার পুত্র জামাল, মোনায়েম, শুভ ও রাসেলসহ কয়েকজন একটি ভ্যানগাড়িতে সাউন্ডবক্স বসিয়ে উচ্চস্বরে গান বাজাতে থাকে। এ সময় উচ্চশব্দে গান বাজানো বন্ধ করতে বলেন প্রতিবেশী চান মিয়ার পুত্র ইরফান আলী। এ নিয়ে কথাকাটাকাটির জেরে সেলিম মিয়ার হুকুমে তার ছেলে জামাল, মোনায়েম, শুভ ও রাসেল ইরফানকে মারপিট শুরু করে। এ ঘটনায় ইরফান গুরুতর আহত হলে স্বজনেরা মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে গুরুতর অবস্থা দেখে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন নেওয়ার সময় বাহুবল গেলে তার অবস্থার অবনতি হলে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেন। এবং তিনি বলেন প্রাথমিক তদন্তের স্বার্থে ৩ জন মহিলা ১ জন পুরুষ সহ ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com