সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন: শিল্পমন্ত্রী

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন,আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধান্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকার করতে পারেনি।তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।তিনি আরও বলেন মেধার কোন বিকল্প নেই,সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মেধাবী ছাত্রছাত্রী তৈরি করা আমাদের সকলের দায়িত্ব।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গনে আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপুর অর্থায়নে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ ড.শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন,পলাশের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ,জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন,সাধারণ সম্পাদক পীরজাদা কাজি মোহাম্মদ আলী,শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা,উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল,শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার,আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।এসময় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং শহীদ আসাদ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশের গুণি শিল্পীদের দিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com