সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

এটিএনবাংলা এজিএফবি স্টার এওয়ার্ড পেলেন সাংবাদিক কে  এম রুবেল

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, চট্রগ্রাম:
মফস্বল সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালন করায় দ্বিতীয় বারের মতো আর্টিস্ট জার্নালিষ্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২২ পেলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কে এম রুবেল।
গত শনিবার ১২ নভেম্বর বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রধান মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়ােজনের মধ্য দিয়ে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান, প্রধান বক্তৃতা সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি,  বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, মিশা সওদাগর। এতে সভাপতিত্বে করেন বাংলাদেশ বিনােদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি আবুল হােসেন মজুমদার।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে কে এম রুবেল বলেন, কাজের স্বীকৃতি পেলে ভাল লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না। সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা আমার নেশা এবং অন্য রকম পেশা। এই পেশার মাধ্যমে  সমাজ সংসার কমিউনিটির বৃহত্তর স্বার্থে কাজ করা যায়। পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে বিনোদন অঙ্গনের প্রবীণ ও নবীনদের মিলনমেলায়। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিগণ ও তারকা শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শফিউল আলম বাবু ও শারমিন মিশু।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com