মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

সারাবংলা ডেক্স:
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ও ১০ মামলার আসামি মিনহাজুল আবেদীন রকিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল চারটার দিকে শহরের এসএম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, শহরের ছিনতাইকারীদের শীর্ষে ছিল রকি বাহিনী। যার নেতৃত্ব দিতেন মিনহাজুল আবেদীন রকি। ১০ মামলার আসামী রকি সম্প্রতি ভূমিদস্যুতা, মাদক পাচারসহ নতুন করে অপরাধে জড়িয়ে পড়ে। আবারো সক্রিয় হয় রকি বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী জানান, গেল এক মাস ধরে রকির অপরাধ কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল র‍্যাব। তার সশস্ত্র অবস্থায় প্রকাশ্যে চলাফেরা করার তথ্যের ভিত্তিতে একটি আবাসিক ভবন থেকে তাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে রকি নিজের আইডি থেকে ফেইসবুক লাইভে এসে তাঁর বন্ধুদের সহযোগিতা চেয়েছেন, সন্ত্রাসী রকির উক্ত ফেইসবুক লাইভে তাঁর সহযোগী অনেককে সাংবাদিক লিপু এবং আরাফাত মজিদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিতেও দেখা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী জানান, গেল এক মাস ধরে রকির অপরাধ কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল র‍্যাব। তার সশস্ত্র অবস্থায় প্রকাশ্যে চলাফেরা করার তথ্যের ভিত্তিতে একটি আবাসিক ভবন থেকে তাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি তার অপরাধ কর্মকাণ্ডে নতুন করে জড়িয়ে পড়ার নানা তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com