বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

News Headline :
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন

কাটাখালি পৌরসভার শ্যামপুর থেকে দেওয়ানপাড়া পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
কাটাখালি পৌরসভার শ্যামপুর থেকে দেওয়ানপাড়া ঢালান পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন কাটাখালি পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মোঃ আনোয়ার সাদাত (নান্নু)।
সোমবার (২৩ মে) বেলা ১১ টার দিকে কোদাল দিযে মাটি কেটে এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় দোয়া মোনাজাত শেষে উপস্থিত জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু বলেন, পৌরবাসীর রাস্তা ও ড্রেনের সমস্যা নিরসনে লক্ষ্যে (২২১৫ মিটার) প্রায় ৫ কিলোমিটার ড্রেনের কাজ উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক জনস্বাস্থ্য প্রকৌশলী প্রকল্পের আওতায় ড্রেনটি’র নির্মাণ ব্যায় হবে ১৪ কোটি ৭০ লাখ টাকা। ৪ ফিট চওড়া ড্রেন নির্মাণ কাজ শেষ হলে রাস্তায় জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স, মনির ট্রেডার্স এই ড্রেনের কাজ করছেন। ড্রেনের নির্মাণ কাজ শেষে রাস্তার কাজ শুরু হবে। ফলে রাস্তায় জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। উন্নয়নের ধারাবহিকতা ও সকল সমস্যা সমাধানে জনগণের পাশে থেকে কাজ করা প্রতিশ্রুতি দিয়ে পৌরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত (নান্নু)। স্থানীয়রা বলেন, শ্যামপুর থেকে দেওয়ানপাড়া ঢালান পর্যন্ত ভারী যানবাহন চলাচলের কারনে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই সাথে ভোগান্তি। আর এ সমস্য দির্ঘদিনের। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার হলে একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের ভোগান্তি কমবে। তাই স্থায়ীভাবে এই সমস্য সমাধানের লক্ষ্যে ড্রেনের কাজ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মেয়র। ড্রেনের কাজ শেষ হলে শুরু হবে রাস্তার কাজ। যতদিন না কাজ ততদিন ভোগান্তি দূর হবে না। তবে তারা আশাবাদি শিঘ্রই এই কাজ শেষ করবেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র নান্নু। ভোগান্তি দূর হবে জনগণের বলেও জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com