বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Reading Time: < 1 minute

মোঃ নাসির উদ্দিন,পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক শিক্ষার্থীদের ক্রীড়া নৈপূন্য ও খেলাধুলার মাধ্যমে দেশের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য বর্তমান সরকার এর নির্দেশ মোতাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর গলাচিপা উপজেলা পর্যায়ে রবিবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্ট খেলা-২৩ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গলাচিপা-দশমিনা ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহিন সাহ, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। এতে সভাপতিত্ব করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ও ক্রীড়া সংস্থার সেক্রেটারী আবু বকর শিবলী সহ সহকারি শিক্ষা অফিসার। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সূধি প্রধান শিক্ষক সহ শত শত ক্রীড়া অনুরাগীরা খেলা উপভোগ করে। খেলায় শত শত ক্রীড়ামোদী শিক্ষার্থীরা খেলার মাঠে ভিড় জমায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com