শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ নাসির উদ্দিন,পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা (এমপি)। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এস,এম শাহজাদা (এমপি) উপজেলার ৪০টি দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৮০ বান ঢেউটিন এবং প্রত্যেক পরিবারকে গৃহ মেরামত বাবদ ৬ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকার নগদ অর্থের চেক বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এস,এম শাহজাদা (এমপি) বলেন, পটুয়াখালী জেলা উপকূলীয় অঞ্চল হওয়ায় গলাচিপা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। এখানে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়। আর তাদের সহয়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা মানুষদের সহায়তা প্রদান করে আসছেন। এরই অংশ হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেছি। ভবিষ্যতেও এ সাহায্য অব্যহত থাকবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, কৃষি অফিসার আরজু আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, পিআইও খোকন চন্দ্র দাস। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আজিজু রহমান বাবুল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মো. কাওসার তালুকদার, মোফাজ্জেল হোসেন মাসুদ, ফিরোজ আলম, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ কুমার বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com