বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি

গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপির উঠান বৈঠক

Reading Time: < 1 minute

মোঃ নাসির উদ্দিন,পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমপির পক্ষ থেকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে উপজেলার গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক উঠান বৈঠক হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তারা তাদের বক্তব্য প্রদান করেন। এ সময় গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন। তারা বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যকে তুলে ধরে জনগণের মাঝে বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবু কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মো. দুলাল প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু, গোলখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com