বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গলাচিপায় ফরিদা বেগমের বসতঘর আগুনে পুড়ে ছাই,নিঃস্ব পরিবার

Reading Time: < 1 minute

মোঃ নাসির উদ্দিন,পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় ফরিদা বেগমের তিলে তিলে গড়া স্বপ্নের বসতঘর আগুনে পুড়ে ছাই। এতে নিঃস্ব হয়ে গেছে ফরিদা বেগমের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের ১নং ওয়ার্ড আদম পোল সংলগ্ন মন্নান হাওলাদারের মেয়ে ফরিদা বেগমের বাড়িতে। স্থানীয় সূত্রে ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সোমবার ১৮ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ফরিদা বেগমের ঘরে আগুন লাগে। আর এতে পুড়ে ছাই হয়ে যায় তার ঘরটি। এ বিষয়ে ফরিদা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কত কষ্ট করে তিলে তিলে তৈরি করেছি এই ঘরটি। কত স্বপ্ন ছিল আমার। কিন্তু আগুন আমার সবকিছু শেষ করে দিলো। রাতে হঠাৎ দেখি আগুণ আর তীব্র গরমে ঘরে থেকে বাহিরে বের হয়ে আসি। মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার কিছুই বাকি নাই। কোন কিছু রক্ষা করতে পারি নাই। আমি পথে বসে গেলাম। থাকার মত আর কোন জায়গা আমার রইল না। এ বিষয়ে ফরিদা বেগমের বাবা মন্নান হাওলাদার বলেন, আমার মেয়ের শেষ সম্বল ছিল ঘরটি। কয়েকমাস আগে উঠিয়েছিল ঘরটি। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার মেয়েটা আবার নতুন করে তার সংসার গোছাতে পারবে। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারমান মো. নাসির উদ্দিন বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। ফরিদা বেগমের পরিবারটি অসহায় হয়ে গেছে। আমরা তাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com