রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

গাইবান্ধায় বিধবাকে ধর্ষণ মামলার আসামী আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
রংপুরের মিঠাপকুরে বিধবা নারীকে (৫০) ধর্ষণের ঘটনায় শাহালম মিয়া আলম (৫১) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। বুধবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়গ্রেফতারকৃত শাহালম মিয়া আলম মিঠুপকুর উপজেলার তুলশীপুর (শুকানপুর) গ্রামের তছলিম উদ্দিনের ছেলে। ভিকটিম নারী একই গ্রামের বাসিন্দা বলে জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারীর স্বামীর মৃত্যুর পর তার মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছিলেন। এরই ধাবাহিকতায় সরলতার সুযোগ নিয়ে প্রতিবেশী শাহালম মিয়া আলম প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে গত ২৩ এপ্রিল রাত ১১টার দিকে ভিকটিমের বসত ঘরের আঙ্গিনায় জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে ধর্ষক শাহালম মিয়া আলম পালিয়ে যায়। এমতাবস্থায় গত ৪ জুলাই ওই নারী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী শাহালম মিয়া আলম আত্মগোপনে থাকেন।এদিকে; মঙ্গলবার (২২ আগস্ট) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি রংপুর ক্যাম্পের আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী শাহালম মিয়া আলমকে গাইবান্ধার পলাশবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শাহালম মিয়া আলম ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com