শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

গাইবান্ধায় বিদেশি মদসহ যুবক গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলায় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোরবার (২৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৩ গাইবান্ধা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ইমন গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী এলাকার মোঃ মোফাজ্জলের ছেলে।বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদ বিক্রির খবর পেয়ে শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ গিদারী এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমনকে গ্রেফতার করা হয়।র‍্যাবের দাবি, গ্রেফতারকৃত ওই যুবক সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে দতার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com