শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

গোবিন্দগঞ্জে মাদকসহ ৩ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২১ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় আনিছুর রহমান (৫০), আরিফুল ইসলাম (৩০) ও সুজন মিয়া (৩৫) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।গ্রেফতার আনিছুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের খোরশাল গ্রামের মৃত সাইদুল ইসলামের পুত্র। এছাড়া আরিফুল ইসলাম ও সুজন মিয়ার ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী ব্লু-বার্ড ট্রাভেল্স নামের যাত্রীবাহী বাস তল্লাশিকালে আরিফুল ইসলামের কাছ থেকে ১০ বোতল ও সুজন মিয়ার কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।এছাড়া গোবিন্দগঞ্জের খোরশাল গ্রামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।ওসি শামসুল আলম শাহ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com