সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

গোসাইরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু

Reading Time: < 1 minute

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর:
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে বজ্রপাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকাল ৪ টার দিকে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের রশিদ সরদার পাড়া গ্রামে বজ্রপাতের ঘটনায় মৃত আব্দুল সাত্তারের ছেলে মাঈনুদ্দিন মান (৩৬) এর মৃত্যু হয়। নিহত মাইনুদ্দিন মান কোদালপুর বাজারে ইলেকট্রনিক্স দোকানের ব্যবসায়ী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, আজ বিকালে হালকা বৃষ্টির মধ্যে গরুর জন্য পানি আনতে যান মাঈনুদ্দিন মান, তখন হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মোঃ কামাল হোসেন বলেন, বজ্রপাতে আহত মাঈনুদ্দিন মানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান বলেন,‌ জরুরী ডিউটি চলাকালীন সময়, ডিউটি অফিসারের থেকে আমি সংবাদ পাই কোদালপুরে বজ্রপাতে একজন লোকের মৃত্যু হয়েছে, পরবর্তীতে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আনুষাঙ্গিক সব কাজ সম্পূর্ণ করি। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com