সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

গয়েশপুরে প্রতিপক্ষের হামলায় আহত ২

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাছুমপুরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার সত্যতা পাওয়া গেছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. কাওসার শেখ ও তার স্ত্রী মোছা. শিখা খাতুন।ঘটনা সূত্রে জানা যায়, মাছুমপুরের বিএনপি নেতা মজনু মন্ডল বিএনপির মিছিল-মিটিং এ যাবার জন্য মো. কাওসার শেখকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু মো. কাওসার শেখ আওয়ামী লীগের সমর্থক হওয়ায় সে বিএনপির অনুষ্ঠানে যেতে অস্বীকার করায় গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার তারা কাওসার শেখের ওপর হামলা করে। এঘটনায় কাওসার শেখ গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই’র কাছে অভিযোগ করলে চেয়ারম্যান শালিসের তারিখ দিলেও, বিবাদীরা তারিখ পিছিয়ে নেয়।রবিবার বিকাল ৪টায় চেয়ারম্যানকৃত ধার্য সময়ে শালিসে যাবার সময়ে বিএনপি নেতা মজনু মন্ডল, মুক্তার মন্ডল, মাবুদ শেখ, আরিফ মন্ডল ভুক্তভোগী মো. কাওসার শেখ ও তার স্ত্রী মোছা. শিখা খাতুনের পথরোধ করে এবং তাদের উপর হামলা করে। আহত মোছা. শিখা খাতুনকে আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে গয়েশপুর ২নং ওয়ার্ড কমিউনিটি বিট পুলিশের সভাপতি শহিদুল ইসলাম এবং গয়েশপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর পূর্বে হামলার ঘটনায় আহত মো. কাওসার শেখ আমাদের জানিয়েছিল। পরবর্তীতে চেয়ারম্যানের কাছে তারা বিচার চেয়ে অভিযোগ করে। চেয়ারম্যানের ধার্য করা দিনে শালিসের জন্য যাওয়ার পথে বিএনপি ও জামায়েতের নেতারা ভুক্তভোগীদের ওপর হামলা করে। এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com