মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দফায় ককটেল বিস্ফোরণ

Reading Time: < 1 minute

মায়াজ আহমেদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়:

চলমান হরতাল অবরোধের মধ্যে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর ও কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। চবির নিরাপত্তা দফতরে ভারপ্রাপ্ত প্রধান শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রাতে কে বা কারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও নিরাপত্তা দফতর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ জায়গাগুলোতে কোনো সিসি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি। চবি প্রক্টর নুরুল আজিম শিকদার বলেন, আমরা বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু জড়িতদের সনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের সার্বক্ষণিক তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের ধারণা হরতাল অবরোধ যারা পালন করছে তারাই এ ধরনের কাজ করতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com