শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

ছোটবেলায় তারজুনার গোটা শরীর পুড়ে গেলেও আজ সে আই এফ এ মহিলা রেফারি

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার, পশ্চিম মেদনীপুর জেলার গড়বেতা ব্লকের অন্তগত ,মেটাডহর গ্রামের মেয়ে তারজুনা। ছোটবেলা থেকেই নেশা ছিল ফুটবলের উপর, তাই ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে ধানসিদ্ধ উনুনের আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে গিয়েছিল সারা শরীর, কোনভাবে নিজেই বাইরে বেরিয়ে আসে, কাকুর সাথে খেলতে গিয়ে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে যায়, এতটাই ছিল সে ফুটবল প্রেমী, তাই বলটি কুড়াতে গিয়ে এই বিপত্তি, আগুনে পুড়ে গিয়েও বলটি কিন্তু ছাড়েননি, এদিকে এলাকার মুরুব্বীরা তার জন্য আর উপর চাপ দিতে থাকে, এমনকি হুমকিও দিতে থাকে, বলেন মুসলিম সমাজে মেয়েদের হাফ প্যান্ট পড়ে বেরোনো ঠিক নয়, শুধু তাই নয় তারা বলেন জঙ্গলের মধ্য দিয়ে হাফপ্যান্ট পড়ে যায় কোন কিছু ঘটে গেলে আমরা দায়ী হবো না কিন্তু তারজুনা ছিল একটু জেদী, বাবা-মা ভয় পেলেও, কারো কথায় সে কর্ণপাত করেননি, দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়ে তার জুনা, মা সাকিনা বিবি গৃহবধূ, বাবা তৈমুর আলী দিনমজুর, ছাত্র অবস্থায় ডিগ্রি স‍্যানেটরিয়াম উচ্চ বিদ্যালয় পড়াশুনা করার সময় প্রথমে ছেলেদের সাথেই ফুটবল খেলতে শুরু করে তারজুনা, তার খেলারই আগ্রহ দেখে খেলার শিক্ষক হিমাদ্রী মন্ডল মেয়েদের নিয়ে একটি ফুটবল টিম গঠন করে, সেখানে ভালো খেলার পর, সালবনী জাগরণের হয়ে ফুটবল খেলে তারজুনা, শালবনীতে খেলতে খেলতে তার ডাক আসে কেশিয়াড়ি থেকে ফুটবল খেলার জন্য, এখান থেকে সে জেলাস্তর, রাজ্যস্তর ও জাতীয় স্তরের ফুটবল খেলে খেতাব অর্জন করে গড়বেতার তারজুনা। খেলার উপর এসেছে একাধিক মেডেল, ট্রফি ও সার্টিফিকেট, কিন্তু এখানেও তার শেষ নাই, খেলার তাগিদে বাইরে চলে যাওয়ায়, চুরি করে নেয় দুষ্কৃতীরা তার মেডেল ও সার্টিফিকেট।এরপর তারজুনা বেশ কয়েকটি রাজ্যস্তরের ফুটবল খেলা পরিচালনা করে পরবর্তীতে একটু একটু করে আই এফ এ
একজন সুদক্ষ মহিলা রেফারী হিসেবে নাম করেছে, বেশ কয়েকটি খেলা ও পরিচালনা করে তারজুনা। ভবিষ্যতে তিনি ফুটবলকেই বেছে নিয়েছেন তার জীবনসঙ্গী হিসাবে, ফুটবলই তার জীবন, তিনি জানান আগামী দিনে মহিলা ফুটবল খেলোয়াড়দের পথ-প্রদর্শক হতে চায়, তাহার মা জানান, তারজুনাকে অনেক কটু কথা শুনতে হয়েছে গ্রামের মোড়লদের কাছ থেকে।
আমরাও ওর পাশে দাঁড়াতে পারিনি, ওকে অনেক কষ্ট দিয়েছি ,তবে ওর কঠিন যেদের কাছে হার মানতে হয়েছে আমাদের, আজকের সাফল্যে সত্যি আমরা খুব গর্বিত আনন্দিত। তারজুনার মা বললেন ও ফুটবল নিয়েই এগিয়ে চলুক। তারজুনার এই সাফল্যে খুশি শিক্ষক হিমাদ্রী মন্ডল সহ ডিগ্রী স‍্যানোটেরিয়াম উচ্চ বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকারাও।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com