সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় শিবপুরে আনন্দ মিছিল

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল করা হয়েছে।তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা আওয়ামীলীগ,পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিবপুর বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিলের নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর মৃধা,জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠিনক সম্পাদক আমির হোসেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠিনক সম্পাদক কৃষিবিদ মাহবুবুল হাসান,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com