শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

জায়গা নিয়ে বিরোধের জেরে একাধিক মিথ্যা মামলায় নিয়ে হয়রানি করায় আদালতের নির্দেশে বাদী কারাগারে

Reading Time: 2 minutes

আব্দুল বাসেদ, নোয়াখালী:
জায়গা নিয়ে বিরোধের জেরে একাধিক মিথ্যা মামলায় প্রতিপক্ষকে হয়রানি করায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় অবশেষে হয়ে জেলহাজতে রয়েছে গ্রেপ্তার বেগমগঞ্জ থানার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের মো. ইউছুফ খোকনের স্ত্রী বিবি মরিয়ম।
গত ১৮ জুলাই নারী ও শিশু নিযাতন ট্রাইবুনাল ১ম আদালত কর্তৃক প্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ায় বেগমগঞ্জ থানা পুলিশ আজ (২৪ জুলাই) শনিবার দুপুর ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বিবি মরিয়ম নিজ বাড়ীতে তার স্বামীর ফুপাতো ভাই, ও তাদের ছেলে, মেয়ে ও ছেলের বউদের উপর দীঘদিন যাবত জায়গা জমিন সংক্রান্ত ঝামেলার জন্য বিভিন্ন ভাবে মিথ্য মামলা দিয়ে আসছেন। বিগত ২৪ অক্টোবর ২০১৭ ইং তারিখ সেনবাগ থানায় একটি মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করতে গেলে অফিসার ইনচার্জ তা তদন্ত স্বাপেক্ষে মামলাটি মিথ্য প্রতীয়মান হওয়ায় গ্রহণ করেননি। পরবতীতে বিবি মরিয়ম তার ছেলেকে দিয়ে বিচারিক ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালত, নোয়াখালী এর বরাবরে পিটিশন (মামলা নং ৫৯২/২০১৭ ইং) দাখিল করেন। ঐ মামলায় যাদের আসামী করা হয় তারা সম্পর্কে চাচা, ভাতিজা, ও ভাগিনা সহ মোট ৫ জন। পরবতীতে বিজ্ঞ সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালত নোয়াখালী পিটিশান (মামলা নং ২২৯/২০১৮ ইং) দাখিল করেন বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের জন্য দিলে পিবিআই তদন্ত রিপোট এ মামলা মিথ্যা হিসাবে প্রতিবেদন জমা দেন।
গত ২৭ জুন ২০১৮ ইং বিবি মরিয়ম নিজেই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ (সংশোধিত/৩) এর ১০ ধারায় মামলা রজু করেন। পরবতীতে গত (২৩ মার্চ ২০২১ ইং) নারী ও শিশু নিযাতন ট্রাইব্যুনাল ১ম এ এর বিজ্ঞ বিচারক মামলার ফাইনাল রিপোট ও অন্যান্য সার্র্বিক দিক বিবেচনা করে মামলাটি মিথ্য ও হয়রানী মূলক হিসাবে আসামীদের বেকসুর খালাস প্রদান করেন। এই মামলায় জেঠাত ভাই, চাচাত ভাই ও ফুফাত ভাই সহ মোট ৬ জনকে আসামী করা হয়েছিল।
পরবতীতে বাবা, ছেলে, মেয়ে চাচা, চাচীসহ মোট ৯ জনকে আসামি করে বিজ্ঞ নিবাহী ম্যাজিস্ট্রেট আদালত নোয়াখালীতে পিটিশন (মামলা নং-৮৫/২০১৮ ইং) মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত মিথ্যা হিসাবে খারিজ করেন। সর্বশেষ ১ জুলই ২০২১ ইং তারিখ বেগমগঞ্জ থানায় বিবি মরিয়মের ছেলে তানভীর আহমেদ কে দিয়ে আরেকটি মামলা রজু করেন। ঐ মামলায় বর্তমানে সবাই জামিনে মুক্ত আছেন।
এই বিবি মরিয়মের মিথ্যা মামলায় জর্জরিত হয়ে একটি একান্নভর্তি পরিবার দীঘদিন যাবত সামাজিক, মানসিক ও আর্থিক ভাবে প্রচুর ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিবি মরিয়মের দায়ের করা নারী ও শিশু নিযাতন ট্রাইব্যুনাল ১ম এর মামলাটি বাতিল হওয়ার কারনে উক্ত ভূক্ত ভূগী পরিবারের পক্ষ থেকে ১৭ ধারায় মামলা করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে বিবি মরিয়মের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। ওয়ারেন্টের কপি হাতে পেয়ে পুলিশ এক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী বিবি মরিয়মকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান, বিবি মরিয়ম ওয়ারেন্ট ভুক্ত আসামী। আদালতের নির্দেশে তাকে আটক করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com