বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

টাঙ্গাইলের মধুপুরে গৃহবধূ খুন

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের গরম বাজার এলাকায় বৃহস্পতিবার(২১অক্টোবর) সকালে ইয়াসমিন (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। কে বা কারা তাকে খুন করেছে তার কোন কুলকিনারা এখনো পাওয়া যায়নি। তবে ইয়াসমিনের স্বামী নুরুন্নবীকে পুলিশ আটক করেছে। মেয়ের চাচা জুলহাস উদ্দিন জানান, কুড়াগাছা ইউনিয়নের ধরাটি গ্রামের হাসু মিয়ার ছেলে নুরুন্নবীর সাথে পারিবারিক সমঝোতার মাধ্যমে ইয়াসমিনের বিয়ে হয়। মেয়ে শ্যামলা ও খাটো থাকায় বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুর বাড়ির লোকজন তাকে নানাভাবে নির্যাতন চালাতো। তাদের সাথে ইয়াসমিনের স্বামী নুরুন্নবীও যুক্ত থাকতো। গত এক বছর পূর্বে ইয়াসমিনের কোল জুড়ে ফুটফুটে একটি ছেলে সন্তান হওয়ায় তার এই অশান্তি দূর হয়। তারপর থেকে আর কখনো ঝগড়ার খবর পাওয়া যায়নি। বেলা এগারটার দিকে লোকমুখে সংবাদ আসে ইয়াসমিনকে ধরাটি টানপাহাড় এলাকায় জলপাই গাছের নিচে কে বা কারা কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখেছে। স্থানীয়রা রক্তাক্ত ইয়াসমিনকে হাসপাতালে নিয়ে যায়। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইয়াসমিনকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে মধুপুর-ধনবাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার শাহীনা আক্তার হাসপাতাল চত্বরে গিয়ে সার্বিক পরিস্থিতি অবলোকন করেন। ইয়াসমিনের শ্বাশুড়ী নূরজাহান বেগম জানান, আমাদের সাথে কখনো মনোমালিন্য হয়নি। আমাদের নতুন বাড়িতে কাজ চলছে। আমি সেখানে ছিলাম। ছেলের বউ একাই বাড়িতে ছিলো। কখন কিভাবে কেন এমন ঘটলো আমরা ভাবতে পারছিনা। অপরদিকে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন ও দ্বিতীয় কর্মকর্তা আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত দল খুনের রহস্য উদঘাটনে মাঠে নেমেছেন। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জনান, খুনের রহস্য উদঘাটনের জন্য পুলিশ মাঠে রয়েছে। তদন্ত শেষে ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com