বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল মধুপুরের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর. টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ি কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সহধর্মিণী মিসেস দিলরুবা বেগম, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু, মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত মো.ছানোয়ার হোসেন, শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী, দোখলা ট্রাক ও কর্ভাড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি শহীদ ফকির, কলেজের শিক্ষার্থী ছানসিলা মৃ, রাকিব হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক। পরে বিদায়ী শিক্ষার্থীদের রজনী গন্ধার স্টিক প্রদান ও আর্শীবাদ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com