মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঢাকা রমনায় ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

নিউজ ডেস্ক :
ঢাকা রমনায় ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। (৩১ মে) সন্ধ্যায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা’র নেতৃত্বে স্পেশাল কোম্পানীর আভিযানিক দল ডিএমপি ঢাকাস্থ রমনা থানার সরকারি অফিসার্স কোয়াটার্স (সুপিরিয়র) ১৮ বেইলি রোডের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । এসময় তাদের কাছে থেকে মাদক ক্রয়-বিক্রয়’র কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তি রংপুর জেলার মিঠাপুকুর থানার শেরুডাঙ্গা গ্রামের মো. ইসহাক আলী’র ছেলে মো. আ. সাঈদ (৩৫), এবং ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. আ. সামাদ (৪৩), র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে ঢাকা এবং বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ঢাকা রমনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com