বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ঢাকা- সিলেট মহাসড়কে  মাধবপুরে মোটরসাইকেল আরোহী নিহত স্ত্রী আহত

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু , মাধবপুর :
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্কুল শিক্ষিকা স্ত্রী হালিমা খাতুন (৪২)। রবিবার (২৮ মে) বিকাল পাঁচ ঘটিকায় উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকসাইর নামক স্থানে হোটেল হাইওয়ে ইন এর নিকট ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হামিদ উপজেলার আন্দিউড়া (সর্দার বাড়ি) গ্রামের রহমত আলী সর্দার এর পুত্র এবং মাছ ও মুরগির ফিড এর ব্যাবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন উপজেলা শিক্ষা অফিসের কাজ শেষে তার স্বামী আব্দুল হামিদের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাকশাইর হোটেল হাইওয়ে ইনের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল হামিদ এর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হালিমা খাতুনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com