মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

News Headline :
শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কৃত রাসিক পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে পাবনার সাঁথিয়ায় শিক্ষার্থীকে হত্যার সন্দেহ থাকলেও ময়নাতদন্ত ছাড়াই দাফন রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি নারীসহ গ্রেপ্তার ২ রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

তথ্যমন্ত্রীর সাথে চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের ঈদ শুভেচ্ছা বিনিময়

Reading Time: < 1 minute

মোঃ আব্দুল কাইউম, চট্রগ্রাম:
বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। ৩০ জুন(শুক্রবার) সন্ধ্যায় তথ্য মন্ত্রীর চট্টগ্রাম দেওয়ানজী পুকুর পাড়স্থ বাসভবনে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
তথ্যমন্ত্রী এসময় চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সার্বিক বিষয়ে আলোচনা করেন। আগামী ২৭ জুলাই চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে নির্ধারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এরাদুল হক নিজামী ভুট্টো, সদস্য সচিব ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো নাছির উদ্দিন রিয়াজ, সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো দিদারুল আলম দিদার, সদস্য গিয়াস উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন, হেলাল তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com