মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

তিনদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
তিনদিনের রাষ্ট্রিয় সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহনের পর পাবনায় এটি তার দ্বিতীয় রাষ্ট্রিয় সফর।বুধবার(২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান।এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বিকেল চারটা ৩৫ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। তিনি সেখানে বিশ্রাম ও রাত্রিযাপন করবেন।পরদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ৫শ’ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজ থেকে সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিবেন। বিকেল চারটায় সেখানে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখবেন এবং বিকেল ৫টায় সেখান থেকে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।এরপর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা এগারটার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং বেলা ১২টার সময় তিনি বঙ্গভবনে উপস্থিত হবেন।রাষ্ট্রপতির তিনদিনের পাবনা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাবনার আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com