বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

থানায় গেলেন কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে তার অভিনেত্রী স্ত্রী

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তার অভিনেত্রী স্ত্রী পিংকি।

রোববার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, তাদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। এবার সরাসরি অভিনেতা তথা সদ্য বিজয়ী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী পিঙ্কি।

অভিনেত্রী পিংকির অভিযোগ, তাকে মানসিক নির্যাতন করেছেন কাঞ্চন। মত্ত অবস্থায় গালিগালাজ করেছেন। শুধু তাই নয়, নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাকে নামিয়ে হেনস্থা করেছেন।

পশ্চিমঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ‘প্রেম’ করছেন কাঞ্চন।

সম্প্রতি এই গুঞ্জনে তোলপাড় বিনোদন দুনিয়া। সরাসরি সম্পর্ক নিয়ে কোনও কথা না বললেও বাবার দায়িত্ব সঠিকভাবে কাঞ্চন পালন করছেন না বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন স্ত্রী পিংকি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com