বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

দরজা ভেঙ্গে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

রাজধানীর উত্তরায় নিজ ফ্ল্যাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার ১৪ নম্বর সেকশনে নিজের ফ্লাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ কমিশনার মো.শহিদুল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ফ্ল্যাটে ড. তারেক শামসুর একাই থাকতেন। স্ত্রী ও সন্তান দেশের বাইরে থাকেন। সকাল সাড়ে আটটার দিকে গৃহপরিচারিকা বাসায় এসে অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে সাড়া মেলেনি।

পরে সাড়ে ১১টার দিকে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকা হয়।

উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কামরুজ্জামান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখি তার মরদেহ অর্ধেক বাথরুমে আর অর্ধেক ঘরের মধ্যে পড়ে রয়েছে। প্রাথমিক পরীক্ষা করেই নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com