শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

দেলদুয়ারে নির্মান শ্রমিককে কুপিয়ে জখম থানায় মামলা

Reading Time: < 1 minute

মোঃ রাশেদ সরকার, দেলদুয়ার টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নির্মান শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সোমবার উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামে ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের হয়েছে। পাথরাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মো. মতিয়ার রহমান জানান, ১মে নরুন্দা মাঠে পাইকপাড়া নরুন্দা গ্রামের ছেলেদের মধ্যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। ওই খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। বিবাদের পর পাইকপাড়ার ছেলেরা চলে গেলেও পরে সঙ্গবদ্ধ হয়ে নরুন্দা মাঠে এসে হাজির হয়ে প্রতিপক্ষকে খুঁজতে থাকে। মাঠের সন্নিকটে নিজ বাড়ীর সিড়িতে বসে থাকা নির্মান শ্রমিক মো. আমিনুর মিয়াকে (৪০) একা পেয়ে তারা এলোপাথারি কোপাতে থাকে। এতে আমিনুরের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত যখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই ঘটনায় আমিনুরের স্ত্রী আসমা বেগম পাইকপাড়া গ্রামের মুন্না (২৫), তাজিম (২২), নাইম (২৬), ওয়ালিদ (২৮), মজনু (২২), নিরব (২৩), তুহিন (২৫), শাকিল (২২), সিয়াম (২০) ও রাজিব (২৮) কে অভিযুক্ত করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা বলেন, পাথরাইলের নরুন্দা গ্রামের মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com