শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কঠোর লকডাউন মধ্য দিও যাত্রীরা পার হচ্ছেন।

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও থেমে নেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপার। বুধবার (২৮ জুলাই) উপজেলার প্রশাসনের বাধা উপেক্ষা করে সকাল থেকেই স্বাস্থ্যবিধি না মেনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরি পণ্যসেবা গাড়ির সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে ফেরিতে। ঢাকা-খুলনা মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছাচ্ছেন। যাত্রীরা মানছেন না সামাজিক দূরত্ব।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জামাল হোসেন জানান, এ নৌরুটে জরুরী সেবার যানবাহন পারাপারের জন্য ছোট বড় ৮টি ফেরি চলাচল করছে। জরুরী সেবার গাড়ির চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে, এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যথাযথ কারণ ও প্রমান ছাড়া ফেরির টিকেট দেয়া হচ্ছে না।
দৌলতদিয়া নৌরুটে বিআইডব্লিউটিএ’র সহকারি কারিগরি প্রকৌশলী পাপ্পু কুমার পরামানিক জানান , ৫ টি ঘাট সচল রয়েছে। বাকি দুটি ঘাটে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। সবকটি ঘাট সচল রাখার আমরা বিআইডব্লিউটিএ’র লোকজন চেষ্টা করছি।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মুন্নাফ হোসেন জানান জরুরি প্রয়োজনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যে সকল যাত্রী পারাপার হচ্ছেন তাদের মাস্ক পরিধান নিশ্চিত করতে নৌ পুলিশ সদস্যগণ কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com