সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

নরসিংদীতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন স্বামী-স্ত্রী

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার স্ত্রী ফেরদৌসী ইসলাম। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী ফেরদৌসী ইসলাম দু’জনই স্বতন্ত্র প্রার্থী। একই আসনে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর আগে গত ২৯ নভেম্বর এবং ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মোঃ সজীব এর কাছে পৃথক মনোনয়নপত্র দাখিল করেন স্বামী-স্ত্রী।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসী ইসলাম বলেন, আমি শিবপুরের পরিস্থিতির কারণে প্রার্থী হয়েছি। তবে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার প্রার্থীতা বৈধ হলে আমরা ওনার নির্বাচন করবো।
এ বিষয়ে বক্তব্য নিতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। জেলা নির্বাচন অফিসার বদিউল আলম বলেন, সিরাজুল ইসলাম এবং তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ। ফলে শিবপুর আসন থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com