সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নরসিংদীতে এক যুবককে মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী :-

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার উত্তরপাড়ার খালেরপাশে রসি বাঁধা অবস্থায় ঝোপঝাড়ের থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নিহত বিজয় মিয়া (২৬) নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় বাসিন্দা এবং পেশায় একজন ইজিবাইক চালক বলে জানা যায়। লাশ পড়ে থাকার খবর পেয়ে নি’হতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে লা’শ শনাক্ত করেন। এর আগে গতকাল বিকেলে ৪টায় মিশুক চালানোর উদ্দেশ্যে নরসিংদীর বাসাইল এলাকার বাসা থেকে বের হয় বিজয়। এর পর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার। স্বজনদের দাবি মিশুক ছিনতাইয়ের পর তাকে হ’ত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানায়, উত্তর পাড়া রেললাইন খালের পাশে ঝোপেঝাড়ে রসি বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় তারা । পরে তারা আমিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ইজিবাইক চালকে হত্যা করে কেউ এখানে মরদেহ ফেলে চলে গেছে এমন ধারণা এলাকাবাসীর। ঘটনার সত্যতা নিশ্চিত করেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন বলেন ওই যুবক কীভাবে মারা গেছেন বিষয়টি এখনো অস্পষ্ট। মরদেহটিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com