শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

নরসিংদীতে টানা বৃষ্টিপাতে দুর্ভোগে জনজীবন

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীতে আশ্বিনের শেষ সময়ে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত তিন দিনের বৃষ্টিপাতে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না বাসিন্দারা।গত ২৪ ঘণ্টায় শুক্রবার (অক্টোবর) জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী আবহাওয়া অফিস।নরসিংদী আবহাওয়া অফিসের ইনচার্জ হুমায়ুন কবির তালুকদার বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গেলো তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শুক্রবার জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।তিন দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়ে। এ ছাড়াও বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ,বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান চালকরা। যাত্রী না থাকায় সারাদিনে তারা আয় করতে পারছেন না। ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।শহরের স্টেশন সড়কের অটোরিকশা চালক সোহরাব মিয়া বলেন, বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বাইরে বের হতে পারছি না। বের হলেও কষ্ট হচ্ছে, যাত্রী কম পাচ্ছি। পলিথিন গায়ে দিয়ে গাড়ি চালাচ্ছি। অন্যান্য স্বাভাবিক দিনে ৫০০-৬০০ কামাইতাম, আজকে ১২টা বাজে মাত্র বের হলাম।শিবপুরের মুকুল নামে আরেক রিকশাচালক বলেন, “মেঘের দিনে মানুষ কম,কেউ রিকশায় উঠলে এনে ভাড়া পামু,মাত্র রিকশা নিয়া বাইর অইলাম।আল্লাহ ভরসা,দেহি কয় টেহা কামাইতে পারি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com