মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

নরসিংদীতে ধান ক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে ধান ক্ষেত থেকে মো: রবিউল (১৮) নামের এক বিভাটেক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দুলালপুর ইউনিয়নের সাতপাইকা পূর্বপাড়া গ্রামের রাস্তার পাশের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। সে শিবপুরের ধানুয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে বিভাটেক (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করতো।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটায় এলাকাবাসী সাতপাইকা গ্রামের পিয়ালের বাড়ীর রাস্তার উত্তর পাশের ধানের জমিতে অজ্ঞাত একজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয়রা ইউপি সদস্য মোঙ্গল মিয়ার মাধ্যমে ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে ঘটনা জানান। পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা শেষে মরদেহ ওই ক্ষেতে ফেলে গেছে বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা হবে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com