মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদী জেলার পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পৃথক সময়ে জেলার রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহতরা হলেন-মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (৩০), রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২) ও শিবপুরের দক্ষিণ সাধারচরের খোরশেদ মিয়ার ছেলে কৃষক খোকন মিয়া (৩০)।নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির অদূরে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন পাতরদিয়া গ্রামের প্রবাস ফেরত রায়হান মিয়া। হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে পৌছামাত্র বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় রায়হান মিয়া। পরে স্বজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। দুই মাস আগে ছুটিতে দেশে আসেন কাতার প্রবাসী রায়হান মিয়া।
এদিকে বেলা ১১টার দিকে বজ্রপাতে নিহত হন রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের গৃহবধূ সামসুন নাহার। শ্রীনগর ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন জানান, ওই গৃহবধূ খড়ের গাদা তৈরির জন্য বাড়ির পাশের একটি জমি থেকে খড় আনতে গিয়েছিলেন। তখন বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে শামসুন্নাহারের লাশ উদ্ধার করেন।এছাড়া দুপুর ২টার দিকে একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে বাড়ীর সামনে ফুটবল নিয়ে খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাবেদ মিয়া নামে এক কিশোরের। অপরদিকে সকালে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন শিবপুরের দক্ষিণ সাধারচর এলাকার খোরশেদ মিয়ার ছেলে কৃষক খোকন মিয়া (৩০)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com