মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পিকাপভ্যানের চালক ও সহকারী এবং এক মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে এবং বেলাব উপজেলার নারায়ণপুরে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিলেটের সুনামগঞ্জ ভ্রমন শেষে ফেরার পথে শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌছলে পেছন থেকে এনা পরবিহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় খাদেমুল ইসলাম (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত খাদেমুল ইসলাম ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।অপরদিকে, ভোরে প্রাণ-আরএফএল কোম্পানীর অলটাইম ব্রেড বহকনারী একটি পিকাপভ্যান নরসিংদী থেকে ভৈরব যাচ্ছিল। বেলাব উপজেলার নারায়ণপুর পৌছালে দ্রুতগতিতে চলা সামনের একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপের চালক সুমন মিয়া এবং সহকারী কামরুল ইসলাম নিহত হয়। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সফর উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মিনি কাভার্ডভ্যানটি দ্রুত গতিতে গিয়ে সামনের ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকটি পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com