মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (৫নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নরসিংদী ক্লাবে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি,নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু,পলাশের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ,শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগ,শহর আওয়ামী লীগ,বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এসময় জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,আগামী ১২ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের শুভ উদ্বোধন করবেন ও দুপুর নাগাদ নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে একটি জনসভা করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com