শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

নরসিংদীতে প্রবাস ফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত‍্যা

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী:
নরসিংদীতে কামরুজ্জামান (৪২) নামে এক সৌদি ফেরত প্রবাসীকে গলা কেটে হত‍্যা করেছে দুর্বত্ত্বরা। বুধবার রাত ৯টায় জেলা শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদে থেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় ওই ব‍্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়। কামরুজ্জামান নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার কুমিল্লা কলোনি মহল্লার মরহুম আব্দুল হামিদের ছেলে। জানা গেছে, এক সময় তিনি এলাকায় ছেলে-মেয়েদের প্রাইভেট পড়িয়ে কোনো রকমে সংসার চালাতেন। পরে জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান। সেখানে দীর্ঘদিন থেকেও তেমন কোনো সুযোগ-সুবিধা করতে পারেননি। তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন তিনি। পরিবারের সদস‍্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন মাস আগে দেশে ফিরে অতীতের মতো ছেলে-মেয়েদের প্রাইভেট পড়ানো শুরু করেন কামরুজ্জামান। বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর উদ্দেশে কুমিল্লা কলোনির বাসা থেকে বের হন তিনি। পরে রাত ৯টার দিকে ব্রাহ্মণপাড়ায় গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা সেখান থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, কামরুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন‍্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কেন তাকে হত্যা করেছে, তা জানতে ইতোমধ‍্যে কাজ শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com