সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নরসিংদীতে বাস ও সিএনজির সংর্ঘষে নিহত ২, আহত ৪

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজির আরও ৪ যাত্রী।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ভাটপাড়ার চাকশাল রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাঁচদোনা গ্রামের একাব্বর মিয়ার ছেলে সিএনজি চালক মজিবর রহমান (৪০) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলের সিএনজি যাত্রী আমির হামজা (৩৬)।  পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা থেকে সিএনজিটি যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি ভাটপাড়ার চাকশাল এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটাস্থলেই নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com