শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

নরসিংদীতে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগ হাসপাতাল ভাঙচুর

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম মারজিনা পারভিন রিনি (৩২)। তিনি শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। রিনির ভাই দোলন খান জানায়, বিকেল ৪টার দিকে মাথাব্যথাজনিত সমস্যায় রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর তার প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে রিনি শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালান স্বজনরা। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন। আসলে কী হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com