সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নরসিংদীতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী  শিবপুর:
নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নবনির্মিত মনোহরদী থানা ভবন শুভ উদ্বোধন শেষে থানা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শুধু বাংলাদেশ নয়, জঙ্গীবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালত পাড়া থেকে দুই জঙ্গী ছিনিয়ে নেয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেপ্তারসহ জঙ্গীবাদ নিরসনে কাজ করছে সরকার। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপাত্ত্বা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে।
এদিকে, বিএনপির আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল এবং ক্ষমতা দখলের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে। আওয়ামী লীগ সরকার জনগণের শক্তিতে শক্তিশালী। যারা ষড়যন্ত করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা তৈরী হলে আইন শৃঙ্খলা বাহীনি ব্যবস্থা নেবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন,পলাশ আসনের সংসদ সদস্য ডা.  আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com