সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

নরসিংদীর শিবপুরে চামড়া পুড়িয়ে তৈরি করছে কয়েল পরিবেশ বিনষ্ট হচ্ছে এলাকার

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সালুরদিয়া গ্রামে নির্বিঘ্নে চামড়া পুড়িয়ে তৈরি করছে বিষাক্ত কয়েল। এলাকাবাসী সূত্রে জানা যায়,গাজীপুরের জনৈক রাসেল মিয়া পুটিয়া ইউনিয়নের স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এ গ্রামে কারখানা স্থাপন করেন। তারা সকল প্রকার ব্যবসায়ীক নিতিমালা অমান্য করে নির্বিঘ্নে বিষাক্ত কয়েল তৈরি করে বাজারজাত করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। যার নাম দিয়েছে মশার কয়েল। এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ এ গ্রামে সন্ধ্যা ঘনিয়ে আসলেই নষ্ট ছিঁড়া জুতা ও চামড়া পুড়ানো শুরু হয়। এ কালো ধোঁয়ার গন্ধের কারণে আমাদের সন্তানরা শ্বাসজনিত রোগে ভুগছে, দিন দিন এর মাত্রা বেড়েই চলছে,নষ্ট হচ্ছে জমির ফসল, এতে ভুগছেন অসহায় দরিদ্র মানুষ। এলাকাবাসী আরও জানায়, কারখানাটি বন্ধ করার অনুরোধ করলেও কর্ণপাত করেনি তারা। তাদের দাপটে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কারখানার মালিক রাসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানায় কর্মরত আছেন স্থানীয় কিছু শ্রমিক।তাদের কাছ থেকে কারখানার মালিকের অবস্থান ও মোবাইল নাম্বার জানতে চাইলে তারা বলেন,কারখানার মালিক এখানে থাকেননা,আর কাউকে মালিকের নাম্বার দেওয়া নিষেধ। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মাহবুব মিয়া জানান,চামড়া পুড়িয়ে কয়েল তৈরি করার বিষয়টি এলাকাবাসী আমাকে জানিয়েছেন,তাদের দাবীতে কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্য মালিক পক্ষকে জানানো হয়েছে।বিস্তারিত জানতে আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন। পুটিয়া ইউপি চেয়ারম্যান হাসান উল হক সানি এলিচ বলেন,বিষয়টি এই প্রথম শুনলাম।পরিবেশ দূষণ ও স্বাস্থ্যহানী ঘটে এমন কোন কারখানার জন্য আমার ইউনিয়ন পরিষদ থেকে কখনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়না।অনুমোদনহীন কারখানার ব্যাপারে আমি ব্যবস্থা গ্রহণ করবো সেই সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com