শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে জাতীয় চারনেতার স্মরণে জেল হত্যা দিবস পালিত

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন আহমেদ,এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুহসিন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু,আলমগীর হোসেন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, আমজাদ হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনু,সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দীন খান নিপুন,উপজেলা তাঁতিলীগের সভাপতি সৈয়দ আলম,জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সহ-সভাপতি মো:দেলোয়ার হোসেন,উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ শাওন খানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।আলোচনা সভা শেষে জাতীয় চারনেতা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com