শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় মায়শা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব বাজার সংলগ্ন এলাকায় বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মায়শা আক্তার বৈলাব গ্রামের মোর্শেদ মিয়া মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার কাজে নিয়োজিত বালুর ট্রাক ঘুরানোর জন্য পেছনের দিকে নিচ্ছিলেন চালক। এ সময় ট্রাকের পেছনে সতর্ক সংকেত দেওয়ার লোক না থাকায় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মায়শা আক্তার। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এসআই সাব্বির হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত ট্রাকচালককে আটক ও আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com