সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

নরসিংদীর শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী:
নরসিংদীর শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কাজী মুইন (২৮) নামের এক যুবককে নিজ ঘরের বারান্দায় দিন দুপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে। নিহত মুইন উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাষ্টারের ছেলে। নিহতের পিতা হানিফ মাষ্টার ও স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান মকুল এতথ্য নিশ্চত করেছেন।স্থানীয় এলাকাবাসী ও নিহতরে পিতা হানিফ মাষ্টার জানান, সকাল ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তার ছোট মেয়েকে নিয়ে বাড়ী আসার পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) মুইন এর পকেটে সিগারেটের জন্য হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি উপস্থিত স্থানীয় লোকজন মিমাংসা করে দেন। মুইন বাড়ীতে আসার পর বেলায়েত তার লোকজন নিয়ে মুইনকে নিজ ঘরে একা পেয়ে মারপিট করে চলে যায়। এরপর তৃতীয় দফায় বেলা দেড়টার সময় মুইনের বাড়ীতে গিয়ে বেলায়েত নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় এলাকার লোকজন জুম্মার নামাজে থাকায় কেউ তাকে ধরতে পারেনি। মুইনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পরে থাকতে দেখে। পরে মুইনের মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং শিবপুর মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।এ বিষয়ে শিবপুর সার্কেল মেজবাহ উদ্দিন জানান, হত্যার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com