সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মঞ্জুর এলাহী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঢাকার উত্তরা ১৮নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করে।রাষ্ট্রকে অস্থিতিশীল করা, জনমনে ভয়ভীতি ও আতংক সৃষ্টি করাসহ বর্তমান সরকার বিরোধী কার্যকলাপ ও ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে গত রবিবার (২২ অক্টোবর) সদর উপজেলার চিনিশপুর এলাকা থেকে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয়া (৪০), বিএনপি নেতা মোহাম্মদ আলী (৪০), ইকবাল হোসেন (৬০) ও আবু ফারুক (৫১) কে গ্রেফতার করে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি ও ৫টি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।এব্যাপারে নরসিংদী মডেল থানার এস আই কামরুজ্জামান প্রধান বাদী হয়ে সদর মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। সে মামলায় মঞ্জুর এলাহীকে ৫ নং আসামি করা হয়।এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকারের কাছে জানতে চাইলে, তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে নরসিংদীতে আনা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com