সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

নরসিংদী-৩ (শিবপুর) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানের মনোনয়ন পত্র জমা

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য শহীদ রবিউল আউয়াল খান কিরণের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান তার মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজীব এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি আজিজুর রহমান খান,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মনোনয়ন জমাদান উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের সভাপতি মহাসিন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় আলোচনা সভা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আ’লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান,প্রার্থীর মাতা জেলা আ’লীগ নেত্রী রুবিয়া কিরণসহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com