সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

নরসিংদী-৩ শিবপুর আসন থেকে জাকের পার্টির মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদী-৩ শিবপুর থেকে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক আলম খান। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী সাংবাদিক আলম খান।
সাংবাদিক আলম খান জেলা যুব ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহবায়ক। এদিন সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী আলম খান বলেন, শিবপুর উপজেলায় উন্নয়নের অনেক ঘাটতি রয়েছে। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। তাই পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি। নির্বাচিত হতে পারলে শিবপুর তথা নরসিংদীবাসীর প্রাণের দাবি একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় কাজ করবো। তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেবো। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করবো পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ। নরসিংদী-৩ আসনটি শিবপুর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮৭ ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৪৩২জন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com