বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নীলফমারীর কিশোরগঞ্জে আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষ

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ:

তথ্যপ্রযুক্তির যুগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষান-কৃষানীরা বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়ে উঠোন বাড়ির আনাচে কানাচে তিল পরিমান জমি অনাবাদি না রেখে প্লাস্টিকের বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠেছেন ।এতে পারিবারিক চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের পথও দেখছেন তারা।সরেজমিনে নিতাই ইউপি’র পানিয়ালপুকুর চানষা পাড়া
গ্রামের কৃষক বুলবুল জানান,দীপ্ত টিভিতে বস্তায় আদা চাষ বিষয়ক
অনুষ্ঠান দেখে এ বছর ৩শত বস্তায় আদা চাষ করেছি। তিনি আরো
জানান,বস্তায় আদা চাষের সুবিধা হচ্ছে,অনাবাদি জমির সদ্ব্যবহার, অন্যদিকে হালচাষ ও শ্রমিক বিহীন এ ফসল উৎপাদন হচ্ছে। আর
যাদের আবাদি জমি নেই তারাও ইচ্ছে করলে বসতবাড়ির
আশপাশে,আঙিনায়,সুপারি বাগান কিংবা অন্যান্য পতিত জমিতে
বস্তায় আদা চাষ করতে পারেন।এক একটি বস্তায় ২ থেকে ৩টি করে বীজ আদা রোপন করে ২থেকে ৩ কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।বীজ লাগানোর সময় মাটি শোধন করায় রোগ বালাই কম হয়।সদর ইউপি’র রুপালি কেশবা গ্রামের সুমন জানান,বছরের অনেক সময় আদার দাম বেড়ে যাওয়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়।তাই কয়েক বছর ধরে স্বল্পপরিসরে মিল চাতালের ওয়ালে বস্তায় আদা চাষ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় হচ্ছে।ওই কৃষকদের পাশাপাশি সদর ইউপি’র
ইসমাইল যদুমনি গ্রামের কৃষক রশিদুল জমির আইলে ২৫০বস্তা,উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের আতাব্বর টোনেয়া বসত বাড়ির আঙিনায় ১৫০বস্তা আদা লাগিয়েছেন।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান,বর্তমানে উপজেলায় যাদের জমি কম এ ধরনের প্রায় হাজার খানেক কৃষক সবজি চাষের পাশাপাশি বস্তায় আদা
চাষ করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে। আর
কৃষি অফিস থেকেও বস্তায় আদা চাষে মাঠ পর্যায়ে কৃষককে উদ্বুদ্ধ
করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com