শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

নোয়াখালীতে র‌্যাব ১১ অভিযানে গ্রাম পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাব-১১ অভিযান চালিয়ে আনসার সদস্য (গ্রাম পুলিশ) হত্যা মামলার পলাতক আসামি মো.সুমনকে (২৮) আটক করেছে। সে উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের তুলাচরা গ্রামের মনকাজী বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে।
সোমবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে বেগমগঞ্জের বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করে র্যা৬ব। এরপর দুপুর ২টার দিকে র্যামব তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে পুলিশ বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে।
র‌্যাব ১১,সিপিপি-৩, লক্ষীপুর এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত (৩০ ডিসেম্বর) ২০১৮ইং তারিখে অনুষ্ঠিতব্য ১১তম জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর সংসদীয় আসন নোয়াখালী ২ এর বেগমগঞ্জ থানাধীন গোপালপুর ইউনিয়নের তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ নং ভোট কেন্দ্র দখলের নিমিত্তে অবৈধ অস্ত্রসস্ত্র নিয়ে এক যোগে আক্রমনের ঘটনা ঘটে। এতে ভোট কেন্দ্রে নিয়েজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিহত করলে সন্ত্রাসী সুমনসহ তার সাঙ্গপাঙ্গরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছোঁড়ে। তাদের গুলিতে আনসার সদস্য (গ্রাম পুলিশ) হারুন অর রশীদ (৫১) ) ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় নিহতের পিতা ৮জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সে ২বছর ৬মাস যাবত পলাতক ছিল। এছাড়া তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় আরও ৩টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com