সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছবি তোলাকে কেন্দ্র করে তিনজন গুলিবিদ্ধ

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ, নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জে দুই কিশোরীর (১৫) ছবি তোলাকে কেন্দ্র করে ৩জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) রাতে গোপালপুর ইউনিয়নে পূর্ব মধুপুর গ্রামের চুঙ্গার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, উপজেলার গোলাপুর ইউনিয়নের মির্জা নগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মো. বেচু মিয়া (৫০) ও তার ছেলে মো. নুর নবী (১১) মধুপুর গ্রামের আব্দুর রবের ছেলে মো. হাসান (২৬)।
আহতরা হলেন, একই গ্রামের আবুল খায়েরের ছেলে আবুল হোসেন (৪১), আবুল খায়েরের ছেলে আবুল হোসেন (৪১) মধুপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো.আলাউদ্দিন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার গোপালপুর ইউনিয়নে পূর্ব মধুপুর গ্রামের কিশোরী সামলা ও শান্তা সাজগোজ করে বাড়ির পাশে ঘুরতে বাহির হয়। এ সময় একই ওয়ার্ডের পশ্চিম মধুপুর গ্রামের কয়েক জন বখাটে ছেলে তাদের মুঠোফোনে দুই কিশোরীর সাথে ছবি তোলার চেষ্টা করে ইভটিজিং করে। বিষয়টি পূর্ব মধুপুরের কয়েকজন ছেলের নজরে পড়লে তারা পশ্চিম মধুপরের ছেলেদের ছবি তুলতে বারণ করলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা বেধে যায়।
এ সময় ইভটিজিংয়ের শিকার কিশোরীরা বিষয়টি বাড়িতে গিয়ে তাদের স্বজনদের অবহিত করলে তারা এসেও অভিযুক্ত ছেলেদের শাসিয়ে যায়। পরে এ ঘটনা কেন্দ্র করে সন্ধ্যার দিকে পশ্চিম মধুপুরের বখাটে অস্ত্রধারী কালু,বিজয়, শাকিল, বাহারের নেতৃত্বে ১৫-২০জন দল বেধে পূর্ব মধুপুর গ্রামে এসে এলাকার বাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ২ পথচারীসহ ৩জন গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছররা গুলিবিদ্ধ ৩জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com